Loading
Skip to main content
News

পথ বাংলাদেশের প্রতিনিধিদলের ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

পথ বাংলাদেশের প্রতিনিধিদলের ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন পথ বাংলাদেশের প্রতিনিধিরা। এ সময় খুলনা কেন্দ্রিক পথ বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পথ বাংলাদেশের প্রেসিডেন্ট খন্দকার শামীম, সেক্রেটারি শিহাব মঈন সৌরভ, কোষাধ্যক্ষ আরাফাত হাবিব আকাশ এবং চীফ কমিউনিকেশন অফিসার ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ খুলনায় শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।