By PATH Bangladesh / Tue Mar, 2026 /
সাক্ষাৎকালে উভয় পক্ষ খুলনায় শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন (Climate Change) মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন পথ বাংলাদেশের প্রতিনিধিরা। এ সময় খুলনা কেন্দ্রিক পথ বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পথ বাংলাদেশের প্রেসিডেন্ট খন্দকার শামীম, সেক্রেটারি শিহাব মঈন সৌরভ, কোষাধ্যক্ষ আরাফাত হাবিব আকাশ এবং চীফ কমিউনিকেশন অফিসার ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ খুলনায় শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন (Climate Change) মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।