Inclusive Society

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে PATH Bangladesh-এর ঈদ উপহার বিতরণ

By PATH Bangladesh / Tue Mar, 2026 /

প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মঞ্জু ভবিষ্যতে খুলনা সিটি কর্পোরেশন ও PATH Bangladesh-এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে PATH Bangladesh–এর উদ্যোগে রূপসা সংলগ্ন শ্রম অধিদপ্তরের অফিস মাঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ঈদ উপহার (পোশাক ও খাদ্য সামগ্রী) বিতরণ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইমাম খান মিটু, সভাপতি, ইউনেস্কো খুলনা এবং ডা. রিফাত জাহান প্রমি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইসলামিয়া ক্যাডেট স্কুলের পরিচালক শাকিল আহমেদ; আইইবি খুলনার সম্মানি সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল; এবং খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মঞ্জু ভবিষ্যতে খুলনা সিটি কর্পোরেশন ও PATH Bangladesh-এর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।

উপহার হিসেবে শিশুদের মাঝে ঈদ উপহার (পোশাক ও খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে PATH Bangladesh।

সংগঠনের সভাপতি প্রকৌশলী খন্দকার শামীম সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, ভবিষ্যতেও তারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। PATH Bangladesh শিক্ষা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ উন্নয়নে কাজ করে।